ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৭ সালের মুনাফার ওপর সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সকালে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে প্রতিষ্ঠানটির ১৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
এসময় গত বছরের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০১৭ সালে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড আগের বছরের তুলনায় প্রিমিয়ামে বেশি আয় করেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
সেইসঙ্গে এক বছরের ব্যবধানে বীমাদাবি পূরণে ব্যয় কমেছে প্রায় ৮০ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৮৮ পয়সায়। জানানো হয় চলতি বছর ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানীর পুরানা পল্টনে নিজস্ব ভবনে তাদের প্রধান কার্যালয় স্থানান্তর করেছে।
সভায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান, বর্তমান চেয়ারম্যান হামিদা রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা এ কিউ এম ওয়াজেদ আলীসহ পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা