ডেস্ক: বাংলাদেশের বিশ্বকাপ দর্শকের বড় অংশই সাধারণত দুটি পক্ষে ভাগ হয়ে থাকেন — ব্রাজিল ও আর্জেন্টিনা। সবর্ত্র তাদের পতাকা, জার্সি আর নিরন্তর তর্ক বিতর্ক চোখে পড়ে। এসবই এবার দেখা যাবে প্রতীক হাসানের গান ও তার মিউজিক ভিডিওতে।
সম্প্রতি ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। তার ভিডিও প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে।
অনুরূপ আইচের লেখায় গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন জুয়েল মোর্শেদ। ভিডিও পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানটিতে প্রতীক হাসান ছাড়াও মডেল হয়েছেন আইরিন আফরোজ। আছেন একদল সহশিল্পীও।
‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’ প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, পুরো চিন্তাটাই অনুরূপ দার। আমাকে ১০/১৫ দিন আগে ফেসবুকে বললেন, বাংলাদেশে বিশ্বকাপ মানেই ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই বিষয় নিয়ে যদি একটা মজার গান করা যায়, তাহলে কেমন হয়? আমি সায় দিলে উনি দ্রুত লিখে ফেলেন। এরপর সৈকত নাসির মিউজিক ভিডিও নির্মাণ করলেন। তিনি অনেক কষ্ট করেছেন। এমনকি ঈদের দিনেও ভিডিও এডিট করতে হয়েছে তাকে।
এদিকে প্রতীক হাসান বলেন, গানটির কথাগুলো মজার। প্রেমিকের উৎসুক মন জানতে ব্যাকুল তার প্রেমিকা কোন দলের সাপোর্টার। তার মন পেতে দরকার হলে হানিমুনে রাশিয়া যাবে। তাদের প্রেম, খুনসুটি, ঝগড়া পুরো বিষয়টাই ব্রাজিল ও আর্জেন্টিনার খেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
ইউটিউব ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী