ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সময় এলে বর্তমান সরকার সংলাপে আসতে বাধ্য হবে। এটা সময়ের ব্যাপার। এখন বলা যাবে না। আর দেশের বর্তমান সমস্যার সমাধান সংলাপ হতেও পারে, আবার সংলাপ ছাড়াও সমস্যার সমাধান হতে পারে। এটা নির্ভর করবে পরিস্থিতির উপরে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। ‘জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম এবং বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এই সভা অনুষ্ঠিত হয়।
সংলাপের কোনো প্রয়োজন নেই- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, যার নির্বাচনী এলাকায় গণতন্ত্রের লেশমাত্র নাই তার বক্তব্যের কী জবাব দেবো? সংলাপের প্রয়োজন আপনারা বোধ করবেন। আর সময় এলে বর্তমান সরকার সংলাপে আসতে বাধ্য হবে।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী