October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাঘের খাঁচায় আতঙ্কে মিম! (ভিডিও)

ডেস্ক: ঈদকে লক্ষ্য রেখে কাজ শেষ করে দেশের বিনোদন অঙ্গন। ঈদের পরপরই তাই কিছুটা হলেও অবসরের ফুরসত মেলে শিল্পী ও কলাকুশলীদের। আর সে ঈদের ছুটিতে পরিবারসহ থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। থাইল্যান্ডে প্রায়শই যাওয়া এ অভিনেত্রীর তবে এবার ঘুরিতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হলো তার। ঘুরতে ঘুরতে একেবারে চলে এলেন বাঘের খাঁচায়!

থাইল্যান্ডের সামুই এলাকার সাফারি পার্ক অ্যামফো কো সামুইতে ঘুরতে যান মিম। সেখানেই বাঘের সঙ্গে দেখা মেলে মিমের। শুধু যে বাঘের সঙ্গে দেখা মিলেছে তা নয়, একেবারে চলে গেলেন সরাসরি বাঘের খাঁচায়।

আর তাতে প্রথমে বেশ ভয়ও পেয়েছিলেন। তবে কিছুক্ষণ পর বাঘের সঙ্গে বেশ মানিয়ে নেন এ অভিনেত্রী।

মিমের বলেন, ‌‘মোটামুটি মৃত্যুভয় ভর করেছিল আমার মধ্যে। কিন্তু অনেক কষ্টে মুখে হাসি ধরে রেখে বাঘের সঙ্গে ছবি তুলেছি। এ এক অন্যরকম অভিজ্ঞতা।’

এদিকে কলকাতায় মিম ও জিতের ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’ মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করছেন রাজ চন্দ। ছবিটি নিয়েও বেশ আশাবাদী এই লাক্স তারকা।