ডেস্ক: ইনজুরির কারণে হাসপাতালের বিছানায় ঈদ কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। হাঁটুর ইনজুরির সফল অস্ত্রোপচার শেষে এখন বিছানাবন্দি রয়েছেন তিনি।
তবে, ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন জাতীয় দলের এ খেলোয়াড়।
তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদে আমি আমার ফ্যামিলি এবং আপনাদের সবাইকে অনেক মিস করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’
এসময় নিজের ভক্ত-সমর্থকদের সাবধানে রাস্তায় চলাফেরা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে ঈদের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে। তাই আপনারা যারা বাইক বা গাড়ি চালান, তারা একটু সাবধানতার সাথে চালাবেন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ