October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাতক্ষীরায় পরিবারের সাথে মোস্তাফিজের ঈদ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়ির পাশে নবনির্মিত একটি ঈদগাহে ঈদের নামাজ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

শনিবার সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল্লাহ আল মামুন নামাজের ইমামতি করেন। ঈদগাহের উন্নয়নে এক লাখ দশ হাজার টাকা অনুদানও দেন তিনি।

ঈদের নামাজ শেষে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিবারের সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করছেন। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। ঘুরবেন সারা বিকেল। মোস্তাফিজ ঈদে গরু ও মুরগীর মাংস খেতে পছন্দ করেন। সে জন্য তার মা মাহমুদা খাতুন গরু ও মুরগীর মাংস রান্না করেছেন। ঈদগাহ থেকে বাসায় ফেরার পথে সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি সবাইকে নিজ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বলেন।

মোস্তাফিজের সেঝ ভাই মোখলেছুর রহমান পল্টু জানান, ঈদ উদযাপন করতে বুধবার (১৩ জুন) ঢাকা থেকে বিমান যোগে যশোর সেখানে থেকে প্রাইভেটকারে সাতক্ষীরায় এসে পৌঁছায় মুস্তাফিজ।