ডেস্ক: বিশ্বকাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ১-০ গোলে পরাজয় স্বীকার করল মরক্কো। শেষ মুহূর্তে সেনেগালের আত্মঘাতী গোলে জয় পেয়েছে ইরান। সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও চলছিল তুমুল লড়াই।
অনেকেই ভেবেছিলেন ম্যাচটি গোলশন্য ড্র হতে যাচ্ছে। কিন্তু সেটি হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে তথা (৯০+৫) মিনিটে ফ্রি-কিক পায় ইরান। ডি-বক্সের মধ্য থেকে ফ্রি-কিকটি ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালে নিজেই বল জড়ান আজিজ বৌহাদ্দোজ। যার ফলে ১-০ গোলে জয় পেয়ে খুশিতে মাঠ ছাড়ে ইরান। আর হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় মরক্কোকে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ