ডেস্ক: ঐতিহাসিক নিউমার্কেট ও আশপাশের বাজারে এখন পা দেওয়ার জো নেই। সবাই চাইছে শেষ দিনে নিজের পছন্দের জিনিসপত্র কিনে নিতে। দোকানিরাও নতুন পোশাক ও নানা পণ্য সাজিয়ে নিয়ে বসেছেন।
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ইসলাম ধর্মালম্বীরা তাদের এই বড় উৎসবটি একটু ভিন্নভাবে পালন করে থাকেন। এক মাস সিয়াম সাধনার পর নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে ঈদের দিনে নতুন পোশাক পড়েন।
ঈদকে ঘিরে রোজার শুরুতেই শুরু হয় কেনাকাটা। আর তা চলে চাঁদ রাত পযর্ন্ত। ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতে শেষ মুহুর্তে তিল ধারনের জায়গা থাকে না। যেমন ব্যস্ত থাকেন দোকানীরা, তেমন ব্যস্ত থাকেন ক্রেতারা।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলিস্তান, পল্টন, সদর ঘাট, মতিঝিল, ফার্মগেট, বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা গেছে ফুটপাতের দোকানগুলোয় জমে উঠেছে কেনাকাটা। বিক্রেতাদের হাকডাক আর ক্রেতাদের পদচারনায় মুখরিত এসব এলাকা। পছন্দের পণ্য বেছে নিতে ব্যস্ত ক্রেতারা। বিক্রেতাও খুব ব্যস্ত। তারা চান ঈদে বিক্রি করে সারা বছরের ক্ষতি পুষিয়ে নিতে।
যা নেবেন দুইশ, যা নেবেন তিনশ, শার্টের জোড়া পাঁচশ, দেইখা লন, বাইচছা লন- এমন হাকডাক দিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেন বিক্রেতারা।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত