October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পিজা ডেলিভারি দিতে এসে আবেদনময়ীর ফাঁদে সজল

ডেস্ক: পিজা ডেলিভারি দিতে এসে আবেদনময়ী নায়িকার ফাঁদে পরে যায় সজল। ডেলিভারির কাজ শেষ করে সজল দ্রুত প্রস্থান করতে চাইলেও নানান ফাঁদে সজলকে আটকে ফেলে। খুব দ্রুতই সজল তার প্রেমের ফাঁদে পা দেয়। পূর্বের রিলেশন ব্রেকআপের পর থেকে লুনা ছেলে জাতির প্রতি এক ধরনের বিদ্বেষ মনোভাব নিয়ে প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়ায়।

সহজ সরল সজল লুনার এই কুট কৌশল কোনোভাবেই আঁচ করতে পারে না। গোপন ক্যামেরায় ভিডিও করে সজলকে ফাসানো এবং চাকরিচ্যুত করার যে গোপন মিশনে পিজা কল করেছিলো তার অনেকটাই সাকসেস হয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে অন্য জায়গায়। সেটা দেখা যাবে এই নাটকে।

সম্প্রতি ‘টক ঝাল মিষ্টি’ নাটকটি নির্মাণ করেছেন সুমন আনোয়ার, রচনাও তার। ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে ‘টক ঝাল মিষ্টি’ প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৪৫মিনিটে। এতে জুটি বেঁধেছেন সজল ও প্রভা।