October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঝিনাইদহে মিষ্টির দোকানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে রমজানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ন, পচা-বাসি মিষ্টি রাখা, বিক্রি ও অস্বাস্থকর পরিবেশের মিষ্টি তৈরির অভিযোগে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্দোগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, রমজান মাসের শুরু থেকেই জেলায় ভোজাল বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানের অংশ হিসাবেই নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ন বিপুল সংখক মিষ্টি রাখা, পচা-বাসি মিষ্টি রাখা, বিক্রির দায়ে বাগাট মিষ্টান্ন ভান্ডার কে ১ লক্ষ টাকা, কুষ্টিয়া দধি ভান্ডার কে ২৫ হাজার ও ঘোষ মিষ্টান্ন ভান্ডার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে মেয়াদোত্তীর্ণ মিষ্টি নষ্ট করে ফেলা হয়।