November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কানাডা সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক: জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দিয়ে কানাডায় চারদিনের সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার স্থানীয় সময় সোমবার বেলা ২টা ৫০ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাথন সুভে।

সকালে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রে, কানাডার সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং কমার্শিয়াল কোঅপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকি তার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

দুবাইয়ে যাত্রবিবরতি করে মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা।