ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক করেছিলেন’ তার ব্যক্তিগত চিকিৎসকদের এমন ধারণার পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
আইনমন্ত্রী বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কিনা, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন, গত পরশু খালেদা জিয়া রোজা রেখেছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে হেলে পড়ে যাচ্ছিলেন। তখন তার সঙ্গে থাকা গৃহপরিচারিকা ফাতেমা ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে জেলের চিকিৎসকরা তাকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে একটা চকলেট খাওয়ার পর তা রিভাইভ করে।
তবে কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে জানতে চাইলে তিনি তা জানাতে পারেনি।
গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান। কারাগারে খালেদাকে রাখার পর থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন। এরমধ্যে একবার বিএসএমএমইউতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষাও করায় কারা কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী