ডেস্ক: বলিউডের বিবাহিত অভিনেত্রী আছেন অনেকেই। কিন্তু আমরা অনেকেই হয়ত জানিনা এই অভিনেত্রীরা বিয়ের করেও একাই থাকছেন। কারো হয়ত বিবাহ বিচ্ছেদের পর আর বিয়েই করা হয়নি। কেউবা স্বামী থাকতেও একাই থাকছেন। এমনই চার বলিউড অভিনেত্রীদের কথাই জানবো এই প্রতিবেদন থেকে।
মাহিরা খান
মাহিরা খান পাকিস্তানি অভিনেত্রী হলেও শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেন বলিউডে। এক সন্তানের জননী এ অভিনেত্রীর বিয়ে হয়েছিল ২০০৭ সালে। বিবাহবিচ্ছেদ হয় ২০১৫ সালে। এরপর থেকে একা রয়েছেন এ অভিনেত্রী।
মল্লিকা শেরাওয়াত
মল্লিকা শেরাওয়াত। বলিউড ছাড়াও মল্লিকা তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি ও চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য সমধিক খ্যাত মল্লিকার বিয়ে হয়েছিল ২০০০ সালে ক্যাপ্টেন করণ গিলের সঙ্গে। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। এক বছরের মধ্যে আলাদা হয়ে যান তারা।
রাধিকা আপ্তে
বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার রাধিকা আপ্তে। নানাভাবে তিনি এর প্রতিবাদ জানিয়ে এসেছেন। ২০১২ সালে বিখ্যাত গায়ক বেনেডিক্ট টেলরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু রাধিকা কখনও তার জীবন ও স্বামী সম্পর্কে কোনো কথা বলেন না।
সুরভিন চাওলা
সুরভিন চাওলা। ‘হেট স্টোরি-২’ খ্যাত এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বিয়ের কথা ভক্তদের জানান। সুরভিন চাওলা জানান, ২০১৫ সালের ২৮ জুলাই ইতালিতে তাদের বিয়ে হয়েছিল। ব্যবসায়ী অক্ষয় ঠাকুরের সঙ্গে। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী