October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

একেই বলে আসল স্নাইপার!

ডেস্ক: যুদ্ধ ক্ষেত্রে শত্রুর জন্য সবচেয়ে ভয়ংকর স্নাইপার। স্নাইপার একটি সেনাবাহিনীর বিশেষ টিম। যাদের কাজ হচ্ছে গোপনে শত্রুর মাথা উড়িয়ে দেওয়া কিংবা শত্রুর একেবারে কাছে যেয়ে তাঁকে ধরাশয় করা। এই স্নাইপার দল এতটাই শক্তিশালী এবং তীক্ষ যে তাঁদের স্নায়ু থাকে পাথরের মত। কোনো কিছুতে তাঁরা পিছু পা হয় না, এমন কি তাঁরা বিন্দুমাত্র নড়াচড়া ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা রাইফেলের টেলিস্কোপে চোখ রাখার প্রশিক্ষণ রয়েছে তাঁদের।

এমনই একটি ছবি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ১২ এপ্রিল ছবিটি তোলতে সক্ষম হয় আলাবামা ন্যাশনাল গার্ড। এই ছবি এখন সেনা নিয়োগ বা প্রশিক্ষণে তাঁদের উৎসাহ প্রদানে ব্যবহৃত হচ্ছে। প্রকৃতির সঙ্গে মিশে রাইফেল তাক করে শুয়ে রয়েছেন এক স্নাইপার। তাঁর অস্ত্রের নলের ওপর দিয়ে কিলবিল করে চলে যাচ্ছে একটা সাপ। কিন্তু স্নাইপারের কোনো প্রতিক্রিয়া নেই। সে ঠিকই চোখ রেখে শত্রু খুঁজছে।

যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ডের এই স্নাইপারের নাম উইলিয়াম স্নাইডার। সম্প্রতি একটি জঙ্গলে ক্যামোফ্লেজ নিয়ে শুটিং প্র্যাকটিস চালাচ্ছিলেন। এমন সময় সেই মুহূর্তটি ক্যামেরাই ধরা পড়ে। ছবিটি এখন স্নাইপারের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে উঠেছে। এটা তাঁদের গর্বের প্রতীক। প্রশিক্ষণ শিবিরের একজন সেনাকর্মকর্তা এ প্রসঙ্গে বলছেন, আমাদের স্নাইপাররা ঠিক এমন প্রশিক্ষণই পায় যেমনটা স্পষ্ট হয়েছে এই ছবিতে। বন জঙ্গলে লুকিয়ে তাঁরা এমনভাবে শত্রু খুঁজে যে, বনের প্রাণীটাও বুঝতে পারে না। সূত্র: এনডিটিভি