ডেস্ক: চট্টগ্রামের আলোচিত তাসফিয়া আমিন ‘হত্যা মামলার’ একজন অন্যতম আসামি আশিক মিজান। গতকাল দিবাগত রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার আশিক মিজান নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ গাউসিয়া আবাসিক এলাকার আবুল হাশেমের ছেলে। এর আগে তাসফিয়ার মৃত্যুর পর তার বন্ধু আদনান মীর্জকে গ্রেফতার করেপুলিশ।
পুলিশ জানান, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় নানার বাড়িতে আত্মগোপনে ছিল আশিক মিজান। সম্প্রতি নানার বাড়ি থেকে শহরে ফিরে আসে। সে এই মামলার প্রধান আসামি আদনান মীর্জার বন্ধু।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী