সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ বামনডাঙ্গা ইউনিয়নের রইচ উদ্দিনের পুত্র রেজাউল করিম ও চারজন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল- উপজেলার রামদেব গ্রামের মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম, রামদেব মন্ডল পাড়া গ্রামের জুয়াড়– ভবেশ চন্দ্র, মিলন চন্দ্র, সম্বু চন্দ্র, গোবিন্দ্র চন্দ্র ও প্রফুল্ল চন্দ্র। ওসি আতিয়ার রহমান জানান- তাদের বিরুদ্ধে জুয়া ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২