November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাবার কবরে শায়িত হচ্ছেন অভিনেত্রী তাজিন

প্রথমকথা ডেস্ক: বাবার কবরে শায়িত হচ্ছেন তাজিন আহমেদ। আজ বুধবার (২৩ মে) রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে তাজিন আহমেদকে। এর আগে জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, সকাল থেকেই তাজিন আহমেদের মরদেহ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে রাখা হয়। এখানে ছোট পর্দার এই তারকার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু আর শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ মঙ্গলবার (২২ মে) বিকেলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। দুপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যায় থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে মিডিয়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।
তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।