ডেস্ক: অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। গতকাল শনিবার ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয় ও ৬০০ অতিথির সামনে এই যুগল শপথ বিনিময়ের পর পরস্পরকে আংটি পরিয়ে দেন। আরো একটি রাজকীয় বিয়ের সাক্ষী হলেন বিশ্ববাসী।
রাজকীয় এই বিয়েতে বিশ্বের নামীদামি ৬০০ ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। বান্ধবী মেগানের বিয়ে ও রিসেপশন কোনোটাই বাদ দেন নি তিনি। বিয়ের দিন রাজকীয় সাজে সপ্রতিভ ছিলেন এ ;কোয়ান্টিকো’ তারকা।
উইন্ডসর চ্যাপেলে শনিবার কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন প্রিয়াঙ্কা। ব্রিটিশ রাজপরিবারের এ অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পরনে ছিল ‘ল্যাভেন্ডার ভিভিয়েন্নে ওয়েস্টুড স্কার্ট স্যুট’। মাথায় ছিলো ফুলেল স্টাইলিশ হ্যাট। ল্যাভেন্ডার রঙের এ পোশাকে আলোর ছটা ছড়িয়েছেন তিনি। প্রিয়াঙ্কার পোশাকটি ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।
মেগান ও প্রিয়াঙ্কা একসঙ্গে ‘কোয়ান্টিকো’র প্রথম মৌসুমে কাজ করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে প্রিয়াঙ্কা জানান, বান্ধবী মেগান নতুন জীবনে পা দিচ্ছে এটা নিয়ে তিনি খুবই উৎসাহী।
বিয়ের দিন বিকেলে ফ্রগমোর হাউসের রিসেপশন পার্টিতেও বাদ যাননি পিজি। ডিওর’র বেজ রঙের একটি চকমকে গাউনে প্রিয়াঙ্কাকে অসাধারণ দেখাচ্ছিল।
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও বিয়েতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমরিকান টক-শো হোস্ট অপরাহ্ উইনফ্রে, অভিনেতা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্লুনি, সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং গায়ক এল্টন জন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী