ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ঢাকায় গুজব রটানো হচ্ছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এখন পর্যন্ত কোথাও কোন অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘খুলনায় সুষ্ঠু ভোট হচ্ছে বলেই খবর পাচ্ছি। জনগণ ভোট দিচ্ছে গোপন ব্যালটে তাই নিশ্চিত করে কিছু বলতে পারবো না। কিন্তু খুলনায় জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
মহাসড়কগুলোতে ব্যাপক যানজট অব্যাহত থাকায় সেতুমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ঈদের আগে যানজট কমে যাবেও বলেন সেতুমন্ত্রী।
বিএনপি খুলনা থেকে এবং ঢাকায় বসে নানা রকম গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি নেতারা ঢাকায় বসে নানা অপ্রাসঙ্গিক ও গুজব ছাড়াচ্ছেন। এটা ঠিক নয়।নারায়ণগঞ্জের মতই করেই নির্বাচন হচ্ছে বলেন ওবায়দুল কাদের।’
এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘বয়সের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। সরকার তাঁর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে।’

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী