November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এক সঙ্গে পর্দায় পিতা-পুত্র

ডেস্ক: অপূর্বকে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে এবার অপূর্ব’র একমাত্র ছেলে আয়াশকেও দেখা যাবে অভিনয়ে।

‘বিনি সুতার টান’ নাটকে তারা পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরও থাকছেন জাকিয়া বারী মম। এর পরিচালনায় রয়েছেন শিহাব শাহীন।

‘বিনি সুতার টান’ নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।