November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সানি লিওনের বায়োপিক আসছে

ডেস্ক: সানি লিওনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া একটু মুশকিল। সবাই তাকে অভিনেত্রী হিসেবে চেনেন। তবে তার অতীত কাহিনীটা খুব একটা ভালো ছিলনা। যদিও তিনি তার পুরোনো পেশা ছেড়ে দিয়েছেন। তবুও জীবন থেকে হয়তো কিছুতেই মুছতে পারেন নি। কার জীবনে কি ঘটে, কোন কারণে কেউ এমন জীবনে আসে। তা যদি দর্শকরা জানেন। তাহলে আগ্রহ থাকার কথা।
সানি লিওন ম্যাক্সিম বিশ্বেসেরা ১০ পর্ণোতারকার একজন হিসেবে নির্বাচিত হন ২০১০ সালে। তিনি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে ভূমিকা পালন করেছেন। তিনি পরবর্তীতে বলিউডে আত্মপ্রকাশ ঘটান পূজা ভাটের জিসম ২ (২০১২) যৌনাবেদনময় থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে এবং বর্তমানে কাজ করেন হিন্দি চলচ্চিত্রে।
খুব শীঘ্রই তার জীবন নিয়ে তৈরি হবে একটি ওয়েবসিরিজ।
রোববার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটায় জানানো হয়েছে।
সানি লিওনের জীবন নিয়ে যে ওয়েবসিরিজটি তৈরি করা হবে তার নাম হচ্ছে ‘করণজিৎ কওর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’।
কিশোরী সানি লিওনের ভূমিকায় অভিনয় করবে রাইসা এক্স।
ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে রাইসা এক্সের সঙ্গে পরিচয় করিয়ে দেন সানি লিওন নিজেই।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় রাইসাও সৌন্দর্যের দৌড়ে পিছিয়ে নেই।
এখন থেকেই ক্যামেরার সামনে সাবলীল জুনিয়র সানি লিওন।
সানির বায়োপিক কেমন হবে তা নিয়ে দর্শকদেরও আগ্রহের কমতি নেই যেনো।