October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আগামী মাস থেকে এলএনজির সরবরাহ শুরু: নসরুল হামিদ

প্রথমকথা ডেস্ক: আগামী মাস থেকে পাইপলাইনে এলএনজি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁও-এ এক সেমিনারে তিনি বলেন, গ্যাসের ঘাটতি পূরণ করতেই এলএনজি সরবরাহ করা হচ্ছে।

এলএনজি সরবরাহ শুরু হলে শিল্প কল-কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সংকট হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমাদের গ্যাসেল চুলা আসছে। আগামী মে মাসের ২৫-২৬ তারিখে আমরা এলএনজি গ্যাস নিতে শুরু করতে পারবো।’