November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার জাতীয় পুষ্টি দিবসের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র মহন্ত, ইপিআই টেকনোলজিষ্ট সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সদস্য প্লাবন শুভ, থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমূখ।
সভার শুরুর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র পৌর শহরে বের করা হয়। #