November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভূমি মন্ত্রণালয়ের কুতুব উদ্দিনের জামিন

আদালত প্রতিবেদক: জামিন পেয়েছেন শ্বশুর ও আত্মীয়-স্বজনদের নামে সরকারি প্লট বরাদ্দ দেয়ার অভিযোগের মামলায় ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদহস্পতিবার তার আইনজীবীরা জামিন আবেদন করলে ঢাকা দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আবেদন মঞ্জুর করেন।

গত রোববার ভূমি মন্ত্রণালয় থেকে আদেশ জারি করে বরখাস্ত করা হয়। একই দিন দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি দল। এতে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম।

ভূমি মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের মামলায় ৮ এপ্রিল কুতুবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠান। এ কারণে তাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ওইদিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জানান, কুতুব উদ্দিন সরকারি কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজন আত্মীয়ের নামে বরাদ্দ করেন। এ অভিযোগে গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদি হয়ে মামলা করেন।