November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাতক্ষীরা জেলখানায় কয়েদীর মৃত্যু

মো. আসাদুজ্জামান সরদার সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদক মামলায় পাঁচ বছরের সাাঁজাপ্রাপ্ত আসামী গোলাম মোস্তফা (৩০) জেলাখানায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

জেলাখানায় মৃত্যুবরণকারী গোলাম মোস্তফা সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, মাদক মামলায় গোলাম মোস্তফার পাঁচ বছরের সাজা হয়। সে কিছু ধরে অসুস্থ ছিলো। এর আগে তাকে কয়েকবার কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।