জমির উদ্দিন সুমন.লন্ডন প্রতিনিধি : ইংল্যান্ডের বার্মিংহাম টমওয়ার্থ বারা কাউন্সিলের জনপ্রিয় রেস্টুরেন্ট ব্লু্ ওয়াটার রেস্টুরেন্ট থেকে ৫ বাংলাদেশি অবৈধ অভিবাসী কর্মচারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। জানা যায় , ব্লু্ ওয়াটার রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার বিকাল ৬টায় ইমিগ্রেশন অফিসাররা প্রবেশ করে এবং সেখান থেকে বৈধ কাগজ পত্র বিহীন ৫জন কর্মচারীকে আটক করে। তাদের সকলেই বাংলাদেশি বলে জানা যায়।
অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগে রেস্টুরেন্ট মালিকের ১শ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আটককৃত সকল বাংলাদেশীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ব্রিটেনে থাকছেন। তাদেরকে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বাংলাদেশে পাঠানো হতে পারে।
স্থানীয় সিলভার স্ট্রিটের ব্লু ওয়াটার রেস্টুরেন্ট মালিককে অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগে জনপ্রতি ২০ হাজার পাউন্ড করে জারিমানা করা হয়েছে। শ্রমিকরা যদি তাদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তবে রেস্টুরেন্ট মালিককে ১০০হাজার পাউন্ড জারিমানা প্রদান করার নোটিশ প্রদান করা হয়েছে।
ইস্ট মিডল্যান্ডস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিমের প্রধান থেরেসা গ্রেগরী বলেছেন, ইমিগ্রেশন গোয়েন্দারা নিয়মিত পর্যবেক্ষন করছেন কোথাও অবৈধ অভিবাসীরা কাজ করছে কিনা। সেখানে তাদের পাওয়া যাবে তাদের আটক করা হবে এবং মালিকদের জরিমানার সম্মুখিন করা হবে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২