সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ১৫টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই দেবহাটা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ ইফতেখার হোসেনে সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিুবর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবিন্দ্র নাথ দাশ, পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুল্লাহ প্রমুখ।

দেবহাটার উপজেলার বিদ্যুতের সুবিধাভোগী নবম শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা দাশ প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফরেন্সের মাধ্যমে কথা বলেন।
প্রঙ্গত, দেবহাটা উপজেলায় ৯৩ কোটি টাকা ব্যায়ে ৬০৭ কিলোমিটার লাইন নির্মিত হয়েছে। এতে ৩২ হাজার ৬৮০ টি মানুষ বিদ্যুতের সুফল পাচ্ছেন। দেবহাটা উপজেলায় ২০০৮ সাল পর্যন্ত ৩১ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌছেছিল বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন