October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জেলা জজ পদে ১০৩ জনের পদোন্নতি-পদায়ন

মোঃ সোহাগ: পদোন্নতি প্রাপ্ত জেলা জজ এবং সমপর্যায়ের ১০৩ কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগরীতে আরো ৪ টি সহ সাড়া দেশে ৪১ টি নারী ও শিশু ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেই সঙ্গে অধিক্ষেএ গুলি পরির্বতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে যে, আগামী ১৯ শে এপ্রিলের মধ্যে নিজ নিজ কর্ম স্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন অপেক্ষার পর অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নিতর জটিলতার অবসান হলো। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে শর্ত শিথিল করে আদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
গেজেট প্রকাশের ফলে এখন জেলা জজ পদে পদোন্নতির ক্ষেত্রে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারক পদ  হতে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদান করা হয়।
জেলা ও দায়রা জজ / সমপর্যায়ের সদস্যদের পদোন্নতির নোটিশ