প্রথমকথা ডেস্ক: গেল মার্চের ১৫ তারিখে বলিউড অভিনেতা ইরফান খানের ‘বিরল রোগ’ ধরা পড়ে। এই অসুস্থতার কথা শুনে লাখো ভক্ত তার দ্রুত আরোগ্য কামনা করেন। ওই মাসেই জানা যায়, চিকিৎসার জন্য মার্কিন মুল্লুকে পাড়ি দিয়েছেন ইরফান। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরফান লম্বা এক পোস্ট দেন। এরপর থেকে তার সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি।
‘টাইমস নাউ’ বলছে, রোববার বিনোদন সাংবাদিক উমর সাধু ইরফানের শারীরিক অবস্থা নিয়ে একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, ইরফানের শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে। তিনি ক্যানসারের শেষ পর্যায় রয়েছেন।
যদিও পরে ওমর সাধু তার সেই পোস্ট মুছে দেন। ইরফানের পরিবারের কাছ থেকে এ বিষয়ে কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী