প্রথমকথা ডেস্ক: কৃষ্ণসার হরিণ মামলায় আজ রায় ঘোষণা করবে ভারতের আদালত। গত ১৯ বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণা করবেন যোধপুর আদালতের বিচারপতি। ওইদিন সালমান খান ও অন্য অভিযুক্তদের উপস্থিতিতে রায় দেবেন প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবকুমার খাতরি।
সালমান খানের আইনজীবী এইচ এম সারাস্বত জানান, এই মামলার চূড়ান্ত পর্বের শুনানি শুরু হয়েছিল গত বছরের ১৩ অক্টোবর। সাক্ষীদের বয়ানও পেশ করা হয়। ২৪ মার্চ সমস্ত সওয়াল-জবাব শেষ হয়।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। গত ৪ জানুয়ারি যোধপুর আদালতে এই অভিযোগ আনেন সালমান খানের আইনজীবী। সাক্ষীরা মিথ্যে বয়ান দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
১৯৯৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন রাজস্থানের কঙ্কনি গ্রামে ছিলেন সালমান খান। সেখানেই কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী