কামরুল হাসান মুরাদ :ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মার্সেল ব্যান্ড এর এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সবুজ চত্তরে মেসার্স তানিসা ইলেকট্রনিক্স এর আয়োজনে মার্সেল গ্রুপ ব্যান্ড এ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খান উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর সভাপতিত্বে। বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক হুমাযুন কবির, মেসার্স তানিসা ইলেকট্রনিক্স এর পরিচালক ও মঠবাড়ি ইউপি সদস্য তারিকুল ইসলাম তারেক, মার্সেল মার্কেটিং এর এডিশনাল অপারটিভ ডাইরেক্টর ড. সাখাওয়াত হোসেন। শফিকুল ইসলাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, মার্সেল মার্কেটিং এর ফার্স্ট সিনিয়র এসিষ্ট্যান্ট ডাইরেক্টর রবিউল হাসান সুমন, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্টু, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার প্রমূখ।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত