ডেস্ক: মেসি পরিবারের নতুন সদস্য সিরো মেসি। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন লিওনেল মেসি। মেসি-অ্যানতোনেল্লা রোকুজ্জোর দম্পত্তির এটি তৃতীয় সন্তান। গত শনিবার তাদের ঘর আলো করে আসে ছেলে সিরো মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন সন্তানের হাতের একটি ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘সিরো মেসিকে স্বাগতম। সবকিছু ঠিকমতো হওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। মা এবং সন্তান বেশ ভালো আছে। আমরা দারুণ আনন্দিত।’
গত বছর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও রোকুজ্জো এরই মধ্যে দুই সন্তানের জন্ম দিয়েছেন। থিয়াগো ও মাতেও নামে তাদের আরও দুইটি পুত্র সন্তান রয়েছে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ