ডেস্ক: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতলো ‘কোকো’। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ছবিটি পরিচালনা করেছেন লি আঙ্করিচ।
এর গল্পে দেখা যায়, সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন বুকে ধারণ করে মিগুয়েল। কিন্তু তার পরিবার থেকেই গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা আছে। একদিন নিজের পরিবারের এক প্রবীণ গায়ককে খুঁজতে মৃত্যু উপত্যকায় চলে যায় সে।
অ্যামি অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে সেরা ছবি-সহ সর্বাধিক পুরস্কার জিতে অস্কারজয়ের দৌড়ে এগিয়ে ছিলো ‘কোকো’। এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ‘কোকো’।
এবারের অস্কারে অ্যানিমেটেড ছবির বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেডউইনার’, ‘ফার্ডিন্যান্ড’ ও ‘লাভিং ভিনসেন্ট’।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ৫ মার্চ সোমবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী