November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিয়ের উপহারে বিস্ফোরণ: নিহত বর ও দাদি

ডেস্ক: বিয়ের সময় ছিল মাত্র ৫দিন। দুই দিন আগে ছিল বউভাত। দুই অনুষ্ঠানে পাওয়া উপহার গুলো দেখতে বসেন পরিবারের সদস্যরা। কিন্ত সেই উপহার খুলতেই ঘরের ভেতর ঘটে বিস্ফোরণ। এতে নিহত হন বর ও তার দাদি।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভারতের উড়িষ্যা প্রদেশের বোলাঙ্গির জেলায়। এতে গুরুতর আহত হন নববধূ। সূত্র আনন্দবাজার।
গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল ওই যুবকের। বুধবার ছিল রিসেপশন। বিয়ের ব্যস্ততার কারণে উপহারগুলো আর দেখে ওঠা হয়নি। রিসেপশনের অনুষ্ঠান শেষে তাই উপহারগুলো বাড়িতে এনে রেখে দিয়েছিলেন।
আত্মীয়-স্বজন চলে গেলে উপহারের প্যাকেট দেখবেন বলে ঠিকও করে রেখেছিলেন। সেই অনুযায়ী উপহার সামগ্রী দেখছিলেন ওই নব দম্পতি। উপহার দেখার জন্য নাতি ও নতুন বউয়ের সঙ্গে হাত দিয়েছিলেন দাদিও। উপহারের একটি প্যাকেট খুলতেই বিস্ফোরণ হয়। তিনজনই গুরুতর আহত হন।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশ থেকে লোকজন ছুটে এসে দেখেন ঘর রক্তে ভেসে যাচ্ছে। মেঝেতে পড়ে রয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে রৌরকেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ যায় বৃদ্ধা দাদির।
হাসপাতালে পৌঁছানোর পর মারা যান বর। তবে তার স্ত্রীর চিকিৎসা চলছে।
উপহারের মধ্যে বিস্ফোরক কীভাবে এল? কে উপহার হিসেবে ওই বিস্ফোরক দিয়ে গেল? এছাড়া কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখতে পুলিশের একটি বিশেষজ্ঞ দল বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।