November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৩ বছর আগের মামলায় গ্রেপ্তার খালেদা

ডেস্ক: প্রায় ৩ বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির অবরোধ চলাকালে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার সকালে বেগম জিয়ার আইনজীবী এ তথ্য জানান।

গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে বিএনপির অবরোধ চলাকালে উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসটিতে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরো ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন।

মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হন খালেদা জিয়া।