ডেস্ক: নারীদের ঋতুস্রাব নিয়ে সমাজকে সচেতন করতে, কুসংস্কার মুক্ত করতে পদক্ষেপ নিয়েছেন অক্ষয় কুমার! তারই পরিপ্রেক্ষিতে তৈরি করেছেন ‘প্যাডম্যান’ ছবি। তবে শুধু ছবি নয়। ঋতুস্রাব ও এই সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, নারীদের সুরক্ষা নিয়ে ক্যাম্পেইনও চালাচ্ছেন অক্ষয় ও তার ‘প্যাডম্যান’ টিম।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, অক্ষয়ের সামাজিক মাধ্যমের যে ক্যাম্পেইনে সাড়া দিয়ে অনেকেই লজ্জা ভুলে স্যানিটারি ন্যাপকিন হাতে সোশ্যাল সাইটে ছবিও পোস্ট করছেন। তাই বলা যেতে পারে অক্ষয়ের ‘প্যাডম্যান’ মুক্তির আগে থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
শুধু জনপ্রিয়তাই নয়, ৯ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাওয়ার পর বক্স অফিসে প্যাডম্যানের যাত্রাও মন্দ না। মাত্র ১ দিনেই ১০.৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। টুইট করে একথা জানিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।
এছাড়া ‘প্যাডম্যান’ ছবির বেশ প্রশংসাও করেছেন তিনি। একইসঙ্গে এধরণের ছবি বেছে নেওয়ার সাহস দেখানোয় অক্ষয়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। প্রশংসা করেছেন রাধিকা আপ্তের অভিনয়েরও।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী