ডেস্ক: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমণ্ডির দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা কেন্দ্র করে দেশের সর্বশেষ পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে বক্তব্য রাখতে পারেন কাদের বলে জানা গেছে।
এদিকে আজ বিকেল ৫ টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য জানান। পরবর্তীতে রাত সাড়ে ৮ টায় দলটির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী