October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রিমুভার ছাড়া সহজ ঘরোয়া উপায়ে তুলে ফেলতে পারেন নেল পলিশ

ডেস্ক: বিকেলে পার্টি বা বিয়ে বাড়ি রয়েছে ৷ অথচ শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে নেশ পলিশ পরতে দিয়ে দেখেন যে রিমুভার শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু পুরোন নেল পলিশের রঙ বেমানান আজকের পোশাকের সঙ্গে ৷ তবে আর চিন্তা নেই ৷ কারণ রয়েছে ঘরোয়া কয়েকটি উপায় যার সাহায্যে সহজেই তুলে ফেলতে পারবেন নেল পলিশ ৷

১. নেল রিমুভারের বদলে ব্যবহার করতে পারেন টুথপেস্ট ৷ ব্রাশে পেস্ট লাগিয়ে আঙুলে ঘষে নিন পাঁচ মিনিট তাহলেই উঠে যাবে নেল পলিশ ৷
২. ডিওডরেন্ট আঙুলে স্প্রে করে তুলো দিয়ে ঘষে নিন। এছাড়া পারফিউম বা হেয়ার স্প্রে তুলোয় স্প্রে করে ঘষতে থাকুন কয়েকবার ৷ তাহলেই ৫ মিনিটের মধ্যেই উঠে যাবে নেল পলিশ ৷
৩. হ্যান্ড স্যানিটাইজারও নেল পলিশ তুলতে সাহায্য করে ৷
৪. গরম জলে হাত ডুবিয়ে রাখুন ৷ লেবুর রস এবং সাদা ভিনিগারের একটি মিশ্রণ তৈরি করুন ৷ তুলোর সাহায্যে নখে লাগালেই উঠে যাবে আঙুলে লেগে থাকা নেল পলিশ

সূত্র” নিউজ18