ডেস্ক: দ্বিতীয় মেয়াদে মো. আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আবদুল হামিদের মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
২০১৩ সালের ২২ এপ্রিল সেই সময়ের অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। একই বছরের ১৪ মার্চ থেকে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। পরে ২০ মার্চ জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন