ডেস্ক: মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার এ জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের কাজ ছাড়া মালদ্বীপের রাস্তায় বা অন্য কোথাও যেতে বারণ করা হয়েছে। অবসরে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া ও ঘোরাঘুরি না করার পরামর্শ এবং কোনো ধরনের মিটিং, মিছিল ও সমাবেশে যোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া যে কোনো ধরনের সাহায্যের জন্য দূতাবাসের হটলাইন +৯৬০৩৩২০৮৫৯ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও দূতাবাস সূত্র জানায়।
উল্লেখ্য, মালদ্বীপে উচ্চ আদালত ও সরকারের বিরোধে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার জরুরি অবস্থা জারির কিছু সময়ের মধ্যেই গ্রেফতার হন দেশটির প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম। এরপরই বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন