ডেস্ক: সিলেটে একদিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছান তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হয়ে বিকেল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি। সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরান (র:) মাজার জিয়ারত করেন খালেদা জিয়া।
এরপর রাত ৮টার দিকে সার্কিট হাউসে পৌঁছে সিলেটের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সার্কিট হাউসে রাতের খাবার শেষে সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন