ডেস্ক: টাকার অভাবে বন্ধ করে দেওয়া হয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে সম্পদশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইট। অবশ্য বিষয়টি বোর্ড কর্তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আবার ডোমেইনটি ঠিক হয়ে যায়।
জানা যায়, টাকার অভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ওয়েবসাইটের ডোমেইন নবায়ন না করায় কিছু সময়ের জন্য বিসিসিআইয়ের ওয়েব সাইটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার জন্য বিসিসিআই দোষ দিচ্ছে নরেন্দ্র মোদিকে।
আগের চুক্তি অনুযায়ী ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ডোমেইন নেম’ ব্যবহার করার অনুমতি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। এর মধ্যে বিল পরিশোধ করে চুক্তি নবায়ন না করায় রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সময়ে ওয়েবসাইটটি লম্বা সময় বন্ধ থাকে।
মুহুর্তের মধ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। বোর্ডের কোটি কোটি টাকা থাকলেও, টাকার জন্য তাদেরই ওয়েবসাইট কেন বন্ধ হয়ে গেল তা নিয়ে নানা প্রশ্ন উঠে।
এদিকে এ ঘটনার জন্য বিসিসিআই দোষ দিচ্ছে নরেন্দ্র মোদিকে। বিসিসিআই’র একটি সূত্রে বরাতে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, বোর্ডের ইন্টারনেট ডোমেনের নিয়ন্ত্রক এখনও নরেন্দ্র মোদিই। তিনি ঠিক সময়ে নবায়নের অর্থ দেননি। আর এ কারণেই বন্ধ হয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছে। যাকে টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘মোদি বাগ’ ।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ