ডেস্ক: ৩১ জানুয়ারি বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহ। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয় ম্যাচটি।
দিনের শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ব্যক্তিগত ৫২ রান করে তামিম দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেও ভাগ্য বাম হওয়ায় দলীয় ১২০ রানে ব্যক্তিগত ৪০ রানে ফিরেন ইমরুল।
এরপর একপাশে মুশফিকের টেস্ট সূলভ ব্যাটিং চললেও এদিন সেঞ্চুরি তুলতে মাত্র ৯৬ বল খরচ করেন মুমিনুল। দেশে হয়ে তৃতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডটাও ঝুলিতে পুড়েন তিনি।
মুশফিক ও মুমিনুল ২৩২ রানের পার্টনারশিপ গড়েন। টাইগার সমর্থকদের প্রত্যাশা ছিল অবিচ্ছিন্ন থেকেই দিনটি পুরোপুরি নিজেদের করে নেবে। তবে সেই আশা পূরণ করতে দেননি লাকমাল। দিন শেষের মাত্র ৪ ওভার আগে টাইগার শিবিরে আঘাত করেন লাকমাল। দলীয় ৩৫৬ রানে ফেরান মুশফিককে। পরের বলেই শূন্য রানে সাজঘরে ফেরান লিটনকে।
দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুকেই ফিরে যান সাজঘরে। মুমিনুলের ফেরার পর লিটন দাসের মতো হতাশ করেন মোসাদ্দেক হোসেন।
এরপর সানজামুল ইসলাম কিছু অধিনায়ককে সঙ্গ দেন। অধিনায়কও নিজের প্রথম নেত্বত্বের ম্যাচে ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি তুলে নেন। মাহমুদুল্লাহ ৮৩ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩ করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ। এছাড়া লাকশান সান্দাকান ২টি ও দিলরুয়ান পেরেরা নেন একটি উইকেট।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ