November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিমানে ট্যুইটার ছাড়ছেন অমিতাভ?

ডেস্ক: ‘ট্যুইটার!!!?? তুমি ক্রমশ সংকুচিত করছ আমার ফলোয়ারের সংখ্যা…!!?? হা হা হা হা….এটা কী কোনো কৌতুক…..তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে….সাথে রাখার জন্য ধন্যবাদ (দুঃখের ইমো)….নতুন অনেক ‘মাছ’-এ ভরে গেছে এই সাগর….সেই সাথে আরো অনেক উত্তেজনা!!’

আজ দিনের শুরুতে এমনই এক ট্যুইট করেছেন বলিউড মেগাস্টার বিগ বি অমিতাভ বচ্চন। এই ট্যুইটের সাথে একটি ছবিও পোস্ট করেন ৭৫ বছর বয়সী এই মহাতারকা। ‘হাম’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের ছবি ছিল এটি।

উল্লেখ্য, বর্তমানে একই পরিমাণ ফলোয়ার অমিতাভ আর শাহরুখ খানের। দুজনেরই ফলোয়ারের সংখ্যা ৩২.৯ মিলিয়ন। তবে কী এ কারণেই ‘সাগরে নতুন মাছ এসেছে’ বলে ট্যুইটারে মন্তব্য করেন তিনি। তবে কী শাহরুখকে তিনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন। আর না ভাবার কোনো কারণও নেই। কেননা, শাহরুখ যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে খুব শিগগিরই তিনি বিগ বিকে ছাড়িয়ে যাবেন। আর এই অভিমানেই হয়তো ট্যুইটার ছাড়ার পরিকল্পনা করছেন অমিতাভ।

সূত্র : ট্যুইটার, এনডিটিভি