ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তুহিনের চাচা বাবা বিল্লাল হোসেন ও চাচাতো ভাই মাহফুজুল ইসলাম।
রায়ে একই সঙ্গে মরদেহ গুমের অপরাধে প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করার অভিযোগে দুইজনকেই ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের রায় দেয় আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএ রহিম সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
২০১৫ সালের ৮ মে বিকেলে মাঠে খেলতে গিয়ে অপহৃত হয় উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছির উদ্দিনের ছেলে খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিন।
এ ব্যাপারে নাছিরউদ্দিন ৯ মে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মোবাইলে ফোন করে তুহিনের বাবা নাছির উদ্দীনের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। এরপর পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ১২ মে মাহফুজুরকে নরসিংদী থেকে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্য মতে, আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামের একটি ড্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।
নিজের বাবাকে মারধরের প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার স্বীকারোক্তি দেয় তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম।
এই রায়ে দন্ত চিকিৎসক নাসির সন্তুষ প্রকাাশ করেছেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা