October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সেনাবাহিনী প্রধানের পিতার ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের পিতা শরিফুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।