ডেস্ক: অভিনেতা সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে ডেবিউ করা যেন স্বপ্নের মত ছিল। আর তাই সালমান খান সব সময়ই তার খুব কাছের একজন মানুষ। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন জারিন খান।
জেরিন খান বলেন, অভিনেতা হওয়ার জন্য অনেকেই বাড়িঘর ছেড়ে মুম্বাইতে হাজির হন। মুম্বাই দিনের পর দিন থেকেও বি টাউনে আখের গোছাতে পারেন না অনেকেই। এ বিষয়ে আমি যথেষ্ঠ সৌভাগ্যবান।
তিনি বলেন, তবে এটা ঠিক যে, বলিউডে এসে খাতা খোলার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু পরবর্তীতে বলিউডে যেভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, তার জন্য তিনি সব সময় সালমান খানের কাছে কৃতজ্ঞ বলেও জানান।
উল্লেখ, ‘ভীর’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন জারিন। আর ওই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এরপর ‘হেট স্টোরি’, ১৯২১ সহ একাধিক ছবিতে অভিনয় করেন জেরিন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী