ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ যদি অপরাধী হয়, তাহলে তাদের শাস্তি আমরা দিয়ে আসছি। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ছাত্রদের থাকার প্রমাণ পায় তাহলে সেটার শাস্তি ছাত্রলীগকে অবশ্যই পেতে হবে। এ ব্যাপারে আমরা কোনো আপোষ করিনি। আর করবোও না।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, তারা কি সহায়ক সরকার চায়, নাকি নিরপেক্ষ সরকার চায় নাকি তত্ত্বাবধায়ক সরকার চায়? এ ৩ টার কোনটা তারা চায়? এ ব্যাপারে তাদের নেতারা একেকবার একেক কথা বলে।
এদিকে অপর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো ধ্বংসাত্মক কর্মকান্ড হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন