October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিয়ের পিঁড়িতে বসতে লোম ছাঁটছেন তরুণী

ডেস্ক: শরীরে অদ্ভুত লোমের জন্য গিনেস বুকে নাম লেখানো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দা সাসুফান এবার বিয়ে করবেন। আর এজন্য লোম নিয়েই জন্মানো ১৭ বছর বয়সী এই তরুণী এবার তার শরীরের অনাকাঙ্খিত লোম ছাঁটছেন বলে জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলোতে।

‘আমব্রাস সিন্ড্রোম’ নাম বিরল রোগাক্রান্ত এ তরুণী এরইমধ্যে পাত্র পছন্দ করে ফেলেছেন। ইতিমধ্যেই ফেসবুকে নিজের প্রেমিকের ছবিও শেয়ার করেছেন সাসুফান।

ছোটবেলায় লেজার ট্রিটমেন্ট করে তার চিকিৎসা করা হলেও এখনও পর্যন্ত সাসুফানের কোনও রোগ ধরতে পারেননি চিকিৎসকরা।

তবে নিজের এই চেহারায় বেশ খুশি তিনি। সাসুফান জানান, দেখতে এমন হওয়ায় প্রথমে তার বন্ধুরা মজা করতেন। কিন্তু এখন সে স্বাভাবিক জীবনই কাটায়। কোনো অসুবিধা হয় না। আর গিনেস বুকে নাম ওঠায় নিজেকে সেলিব্রেটি বলেও মনে হয়।

সূত্র: জিনিউজ