November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অক্টোবর থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু: সিইসি

ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী জাতীয় নির্বাচনে দেশের সব দল অংশ নেবে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোনো সময় জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। আশা করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও জানান সিইসি। তিনি বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।

এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে জানতে চাইলে নুরুল হুদা বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।